ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রবাসী বাংলাদেশীদের সঞ্চয় ও বিনিয়োগ বহুমুখীকরণের সুবিধার্থে নতুন ৩ টি বৈদেশিক মুদ্রা হিসাব চালু করেছে। ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ৪ নভেম্বর ২০২৬, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ হিসাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন বৈদেশিক মুদ্রা হিসাব ৩টি হল; মুদারাবা নন রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) সেভিংস একাউন্ট, আল ওয়াদীয়াহ নন রেসিডেন্ট কনভার্টিবল টাকা(এনআরসিটি) কারেন্ট একাউন্ট, মুদারাবা নন রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) টার্ম ডিপোজিট একাউন্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর(ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। হিসাবগুলোর উপর সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করেন অফশোর ব্যাংকিং ইউনিট এর প্রধান মোঃ মনিরুজ্জামান। এ সময়ে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও ফরেন ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ এবং উপ শাখার ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন বলেন, “দেশের রেমিট্যান্স প্রবাহে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে শীর্ষস্থানে রয়েছে, দেশের প্রাপ্ত রেমিটেন্সে এ ব্যাংকের অবদান প্রায় ১৭%। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতেও এই ব্যাংকের অবদান উল্লেখযোগ্য। তিনি আরও বলেন, নতুন তিনটি এনআরসিটিএ হিসাব চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রায় অর্জিত অর্থ দেশে সঞ্চয় ও বিনিয়োগের আরও বিস্তৃত সুযোগ তৈরি হলো। এসব হিসাবে শরিয়াহসম্মত উপায়ে মুনাফা অর্জনের পাশাপাশি মূলধন ও মুনাফাসহ অর্থ বিদেশে পুনঃপ্রেরণ এবং ডিজিটাল মাধ্যমে হিসাব পরিচালনার সুবিধা রয়েছে। এ উদ্যোগ বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, প্রবাসীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ভূমিকা রাখবে।”
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments