ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ক্যাবলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর আয় হয়েছিল ৪৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৪৪ টাকা ৬৩ পয়সা। যা আগের বছরে ছিল ৩৪৪ টাকা ৩৪ পয়সা।
এছাড়াও কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৫ টাকা ৬৬ পয়সা। যা আগের বছরে মাইনাস ছিল ১ টাকা ৪৬ পয়সা।
উল্লেখ, আগামী বছরের ০৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় উত্তর পতেঙ্গা, চট্টগ্রামে হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর, ২০২৪।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments