শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও তার স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব জব্দ
spot_img
spot_img

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও তার স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব জব্দ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (৩০ জুন) দেশের সব বাণিজ্যিক ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

ব্যাংক হিসাব স্থগিত করা ব্যক্তিদের মধ্যে রয়েছে- শওকত আলী, তার স্ত্রী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারিন, তার মেয়ে ও ইস্টার্ন ব্যাংকের পরিচালক জারা নামরিন ও ছেলে মো. জারান আলী চৌধুরী।

বিএফআইইউর একজন কর্মকর্তা জানান, এসব ব্যক্তিদের হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। আর এ কারণে হিসাব স্থগিত করা হয়েছে।

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আলোচ্য ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনও ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে আগামী ৩০ দিনের জন্য স্থগিত করা হলো।

এছাড়াও, আগামীকাল ২ জুলাইয়ের মধ্যে তাদের হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণী, কেওয়াইসিসহ যাবতীয় তথ্য বিএফআইইউ পাঠাতে বলা হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments