বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন আনিস আহমেদ
spot_img
spot_img

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন আনিস আহমেদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আনিস আহমেদ। গত সোমবার (২৭ জুলাই) থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে আনিস আহমেদ পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির (ইসি) সদস্য এবং এর আগে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির (আরএমসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আনিস আহমেদ সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক শিল্পগোষ্ঠী এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও। ২৬টি দেশে কার্যক্রম পরিচালনা করছে এই শিল্পগোষ্ঠী। বিশ্বজুড়ে তাদের বিস্তৃত ব্যবসার মধ্যে রয়েছে শীর্ষস্থানীয় ফাস্ট ফ্যাশন, ই-কমার্স, অটোমোটিভ ও ইলেকট্রনিকস ব্র্যান্ডের সাপ্লাই চেইন সলিউশন, প্রাইভেট কনটেইনার টার্মিনাল, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের ডিস্ট্রিবিউটরশিপ, লজিস্টিকস, খাদ্য ও পানীয়ের রিটেইল ব্যবসা এবং আর্থিক সেবা খাত।

আনিস আহমেদ বুটস্ট্র্যাপড স্টার্টআপ ‘ওভাই’ (রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম), ‘ওয়াদাআ ইনসিউর’ (ইনসুরটেক) এবং আবাসন অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্ম ‘যাত্রা’র প্রতিষ্ঠাতা। এক দশক ধরে তিনি বাংলাদেশে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা উদ্যোগকে সক্রিয়ভাবে সহায়তা করে আসছেন।

আনিস আহমেদ বলেন, ইবিএল ব্যাংকিংয়ের নতুন যুগে প্রবেশ করেছে। এ যাত্রায় পরিচালনা পর্ষদ নারী নেতৃত্বাধীন জ্যেষ্ঠ নেতৃত্বের বিকাশে গুরুত্ব দেবে। একই সঙ্গে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তিকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করবে। এসব উদ্যোগের মাধ্যমে ইবিএল গ্রাহকদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে চায়।

আনিস আহমেদের উদ্যোগে জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে সুহানা ও আনিস আহমেদ ফাউন্ডেশনের (সাআফ) মাধ্যমে ২৬৮ জন জুলাই যোদ্ধাকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে সাআফের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় ১০ হাজার সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থী উপকৃত হয়েছে। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের ৩১ শয্যার শিশু হেমাটোলজি ওয়ার্ড শিশুদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে হ্রাস এবং সম্পূর্ণ রোগমুক্তির হার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments