ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ঘোষণা করেছে।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ হিসাববছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ২৩ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ৪ টাকা ১৪ পয়সা।
বিদায়ী বছরের সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো এনওসিএফপিএস ছিল ২০ টাকা ১২ পয়সা, যা আগের বছর ১৫ টাকা ৯ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভিপিএস ছিল ৩১ টাকা ৩৮ পয়সা।
আগামী ১১ জুন বেলা ১২টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
























Recent Comments