ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: মার্কেট স্ট্যাবালাইজেশন ফান্ডে অবন্টিত ডিভিডেন্ডের টাকা স্থানান্তরের ক্ষেত্রে বিপক্ষে অবস্থান করছে বাংলাদেশ ব্যাংক। যে কারণে চলতি সপ্তাহে এ ইস্যুকে কেন্দ্র করে বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করেছিলেন বাজার সংশ্লিষ্টরা। কিন্তু আজ ১৫ সেপ্টেম্বর দেশের পুঁজিবাজারে সূচক ও দৈনিক লেনদেনের ইতিবাচক অবস্থা দেখে বিনিয়োগকারীদের সংশয় কেটে গেছে। এদিন সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ডিএসইতে মাত্র ১৩.৮৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৫ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৮ শতাংশ বা ৫৬.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৯৬.৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৬৮.৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৪৯.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৪.৫৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৭ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার ৭৪৭ শেয়ার ২ লাখ ৮৮ হাজার ৩০২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ১০৪ কোটি ৭২ লাখ ৯১ হাজার টাকা।
গতকাল ১৪ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৭ শতাংশ বা ৭৭.৫৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৭ হাজার ১৪০.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২.৬১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৫৫৬.২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৪৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৬১১.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫২টির, কমে ৩০০টির এবং অপরিবর্তিত রয় ২৪টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ১৩.৮৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৯ কোটি ৫৮ লাখ ২ হাজার ৯৩২ শেয়ার ৩ লাখ ৬ হাজার ২৫০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৯৭ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৩২ লাখ ১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৯ শতাংশ বা ১৪৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ১.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৬টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭২ কোটি ৬০ লাখ ৩৪ হাজার ৬১৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৮ কোটি ২ লাখ ৫০ হাজার ৬১৬ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৪ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.



























Recent Comments