ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ই-জেনারেশন পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ‘২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪২ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই‘২৪-মার্চ‘২৫) মিলিয়ে কোম্পানিটির ৫৮ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ১ টাকা ২২ পয়সা আয় হয়েছিল।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ১ টাকা, যা গত বছর একই সময়ে ১ টাকা ৬১ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ২১ পয়সা। গত অর্থবছরে ছিল ২৩ টাকা ৩১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments