সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঈদের আগে মন্দায় পুঁজিবাজার: অস্বস্তিতে বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ঈদের আগে মন্দায় পুঁজিবাজার: অস্বস্তিতে বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১১ এপ্রিল, সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১১.৫২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১১ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৫.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৬.৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪২.৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৮.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪ টির, কমেছে ৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১১.৫২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ১৩৬টি শেয়ার ৮৮ হাজার ৮৫৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৫৩ লাখ ৫৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১০ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০১.৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৪.৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৭.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬ টির, কমেছে ৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১১.৫৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ২৭ লাখ ৩০ হাজার ৯৪৭টি শেয়ার ১ লাখ ২ হাজার ৩৪২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৬ কোটি ৯৬ লাখ ৩৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ১৮.৭৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ২৭৯.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২২টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৮ লাখ ৬ হাজার ৭৪৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৫২০ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ৬০ লাখ ১১ হাজার ৭৭২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments