শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু
spot_img
spot_img

ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঈদুল ফিতর পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ শনিবার ২৯ মার্চ আগামী ৮ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। দুপুর ২টা থেকে মিলবে পূর্বাঞ্চল আন্তঃনগর ট্রেনের টিকিট। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে।

এদিকে যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ২৭ মার্চ এবং ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৮ মার্চ।

এছাড়া শিডিউলের সর্বশেষ দিন ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments