মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঈদে মুক্তি পাবে জিৎ অভিনীত 'চেঙ্গিজ'
spot_img
spot_img

ঈদে মুক্তি পাবে জিৎ অভিনীত ‘চেঙ্গিজ’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টলিউড সুপারস্টার জিৎ রুপালি পর্দায় হাজির হচ্ছেন ‘চেঙ্গিজ’ নিয়ে। রাজেশ গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমাটি রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ মঙ্গলবার ২১ মার্চ, ২০২৩ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘চেঙ্গিজ’-এর ছবি পোস্ট করে লেখেন, এই প্রথম কোনো বাংলা সিনেমা একইসঙ্গে হিন্দি এবং বাংলা ভাষায় মুক্তি পেতে চলেছে। এটি আগামী ২১ এপ্রিল, ঈদের দিন মুক্তি পাবে।

এ বিষয়ে এক টুইট বার্তায় অভিনেতা জানান, আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে ‘চেঙ্গিজ’ হবে প্রথম বাংলা চলচ্চিত্র যেটি একসাথে বাংলা এবং হিন্দিতে মুক্তি পাবে।

গত বছর ৩০ নভেম্বর জিতের জন্মদিনে মুক্তি পেয়েছিলো ‘চেঙ্গিজ’-এর টিজার। এরপরই স্পষ্ট হয়ে যায় নতুন সিনেমায় জিৎ তার পরিচিত ঘরানাতেই বিচরণ করবেন। এখন ‘চেঙ্গিজ’ রূপে তিনি দর্শকদের মন জয় করে নিতে পারেন কিনা সেটি দেখার অপেক্ষা।

‘চেঙ্গিজ’-এ জিতের বিপরীতে থাকছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন শতাফ ফিগার। সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রোহিত বসু রায়। ইন্ডাস্ট্রির একটি সূত্রের তথ্য অনুযায়ী জানা যায়, জিৎ তার নতুন সিনেমা নিয়ে বেশ আশাবাদী। আর এ জন্যেই সিনেমাটিকে বড় পর্যায়ে মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments