মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাউইকেট শীর্ষে মাশরাফি: রান শীর্ষে হৃদয়
spot_img
spot_img

উইকেট শীর্ষে মাশরাফি: রান শীর্ষে হৃদয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটাররা রান করতে হিমশিম খায়, সেখানে সিলেটের ব্যাটারা ব্যতিক্রম। রানের ফুলঝুরি ছুটিয়ে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও চলতি বিপিএলে শীর্ষে সিলেটের ব্যাটাররা। ও অন্য দিকে বিপিএলে উইকেটের শীর্ষে রয়েছে মাশরাফি।

টুর্নামেন্টের আগে যেখানে সিলেটকে মাঝারি মানের ধরা হচ্ছিল সেখানে সেই সিলেট অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এ সবই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফির ছোঁয়ায়। এদিকে রান তোলা ও উইকেট শিকারে একচেটিয়া আধিপত্য বিস্তার করছে সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড়রা। রান সংগ্রহে সবার ওপরে সিলেটের টপ অর্ডার তৌহিদ হৃদয় (৪ ম্যাচে তিন ইনিংসে ১৯৫)। দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারীও সিলেটের, নাজমুল হোসেন শান্ত (১৬৭)।

অন্যদিকে ঢাকা পর্বে সর্বোচ্চ উইকেট শিকারি হচ্ছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার বয়স বর্তমানে ৩৯। অবসর নিয়েছেন জাতীয় দল থেকেও তবে দমে যাননি তিনি। ৮ মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থেকেও বিপিএলে এসে ৪ ম্যাচে ৭ উইকেট দখল করেছেন মাশরাফি। তার সমান উইকেট ঢাকা ডোমিনেটর্স পেসার আল আমিন হোসেনের।

৪ ম্যাচে ১৫ ওভার বোলিং করে ১১২ রানের বিনিময়ে ৭ উইকেট দখল করেছেন মাশরাফি। তার সেরা বোলিং ফিগার, ৩/৪৮। অন্যদিকে ঢাকা ডোমিনেটর্সের পেসার আল আমিন হোসেনও ৭ উইকেট পেয়ে উইকেট শিকারে যৌথভাবে শীর্ষে। তবে আল আমিন ৭ উইকেট পেয়েছেন ২ ম্যাচ খেলেই। সেরা বোলিং ফিগার ৪/২৮।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments