বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাউচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে উপকারী পানীয়
spot_img
spot_img

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে উপকারী পানীয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার খাদ্যাভ্যাসে বেশ কিছু পরিবর্তন আনতে হবে। সেজন্য খাবারের তালিকা থেকে সবার আগে বাদ দিতে হবে অস্বাস্থ্যকর খাবার, কাঁচা লবণ ও ফাস্টফুড জাতীয় খাবার। খেতে হবে উপকারী ও স্বাস্থ্যকর খাবার। উচ্চ রক্তচাপের সমস্যায় আপনার জন্য উপকারী হতে পারে কিছু পানীয়।

বিটের জুসের রয়েছে অনেকগুলো স্বাস্থ্য উপকারিতা। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা রাখে। বিটে থাকে ভিটামিন সি এবং নাইট্রেটের মতো উপকারী উপাদান। এগুলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। নিয়মিত বিটের জুস খেলে ওজন নিয়ন্ত্রণেও কাজ করবে। সেইসঙ্গে এটি ব্লাড সুগারও নিয়ন্ত্রণে রাখে। একসঙ্গে অনেকগুলো উপকারিতা পেতে চাইলে নিয়মিত বিটের জুস খান।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত আপেলের জুস খেতে পারেন। এতে কেবল উচ্চ রক্তচাপই বশে থাকবে না বরং সার্বিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে। আপেলের জুসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনলের মতো উপকারী উপাদান। এই দুই উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বেশ কার্যকরী। হাইপারটেনশনে ভুগছেন এমন কারও জন্য আপেলের জুস উপকারী এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

বেদানার উপকারিতার কথা কারোই অজানা নয়। এই ফলে থাকে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ উপকারী এই দুই উপাদান। শুধু তাই নয়, নিয়মিত বেদানার রস খেলে আরও অনেক উপকার মিলবে। তাই আপনার প্রতিদিনের খাবারে যোগ করে নিন বেদানার রস। এটি আপনাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে। ফলে আপনার জন্য অসুখের বিরুদ্ধে লড়াই করা এবং সুস্থ থাকা অনেকটাই সহজ হয়ে যাবে।

এছাড়া দুধ আমাদের জন্য প্রয়োজনীয় একটি সুষম পানীয়। এতে থাকে পর্যাপ্ত প্রোটিন, ফ্যাট, ক্যালশিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো উপাদান। তাই সুস্থতার জন্য আপনাকে প্রতিদিনের খাবারের তালিকায় দুধ রাখতেই হবে। তবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ফ্যাট যুক্ত দুধের পরিবর্তে লো ফ্যাট মিল্ক খেতে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments