বুধবার, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়উত্তরায় দিয়াবাড়িতে প্রশিক্ষণ উড়োজাহাজ বিধস্ত
spot_img
spot_img

উত্তরায় দিয়াবাড়িতে প্রশিক্ষণ উড়োজাহাজ বিধস্ত

ডেইলি শেয়ারবাজাার ডেস্ক: ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তাৎক্ষনিক হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড়োজাহাজটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম উড়োজাহাজ বিধস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানাতে পারেননি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত কোনো হতায়াতের খবর পাওয়া যায়নি। সোয়া ১টার দিকে আগুনের ঘটনার খবর পাওয়ার পর পর সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেছেন।

আরও পড়ুন: ডিফেন্সে রিয়ালের সব বিনিয়োগ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক রাইজিংবিডিকে বলেন আমার ছেলে মাইলস্টোন স্কুলে পড়ে। স্কুল ছুটির মুহূর্তে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। আমার ছেলে গেটের কাছে পৌঁছালে একটি শব্দ শুনতে পায়। পেছন ফিরে দেখে ধোঁয়ার কুণ্ডলী। উড়োজাহাজ বিধস্ত হওয়ার পর আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজ বিধস্ত হওয়ার পর লোকজন ছোটাছুটি করছেন। কিছুক্ষণের মধ্যেই উৎসুক জনতা সেখানে ভিড় করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা চালাচ্ছেন উদ্ধার তৎপরতা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments