শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনউত্তর আমেরিকায় দেখানো হবে ‘শান’
spot_img
spot_img

উত্তর আমেরিকায় দেখানো হবে ‘শান’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ২৪ জুন থেকে উত্তর আমেরিকার ৮০টি হলে দেখা যাবে ‘শান’। সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘শান’ মুক্তি পেয়েছে গেল রোজা ঈদে। এবার সিনেমাটি বিশাল পরিসরে দেখা যাবে দেশের বাইরে।

গতকাল রবিবার, ৫ জুন রাতে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি রেস্টুরেন্টে ‘ডিনার উইথ সিয়াম-পূজা’ ইভেন্টের সময় এটি সম্পন্ন হয়। সিনেমাটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যানের পক্ষে চুক্তিস্বাক্ষর করেন প্রযোজক এম ওয়াহিদুর রহমান এবং ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’র প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।

চুক্তিস্বাক্ষর শেষে সৈকত সালাহউদ্দিন বলেন,  প্রথম সপ্তাহ আমরা ৮০টি হলে মুক্তি দিচ্ছি ‘শান’। তবে আমাদের লক্ষ্য একশটি। পরের সপ্তাহে একশ পূর্ণ হবে বলে আমাদের বিশ্বাস।

সিয়াম বলেন, শান ছবির অভূতপূর্ব সাফল্যে আমরা গর্বিত। শুধু শান না ঈদের সবগুলো সিনেমাই এবার দর্শকরা দেখেছেন। দর্শকদের হলে আসার জোয়ার তৈরি হয়েছে। আশা করি আগামীতে আরও ভালো ভালো ছবি নির্মাণে প্রযোজকরা এগিয়ে আসবে। শানের ট্রেলার বানিয়ে যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।

 এদিন শান সিনেমার ট্রেলার নির্মাণকারী চারজন বিজয়ী ও সিয়াম পূজার সঙ্গে ডিনারের সুযোগ পাওয়া ২০ জন দর্শকের সঙ্গে ডিনার সাড়লেন সিয়াম-পূজা, শানের নির্মাতা এম রাহিম, গল্পকার আজাদ খান, প্রযোজক এম ওয়াহিদুর রহমানসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments