শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানের ধারায় পুঁজিবাজার
spot_img
spot_img

উত্থানের ধারায় পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ১৫ জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেশিরভাগ শেয়ার দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ২৯.৮৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৫ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৪ শতাংশ বা ১৫.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৮.০৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬.৮৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৩.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.৮৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৫৮ লাখ ৮৯ হাজার ৮৩৭টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ৭৩২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৭৪ কোটি ২৭ লাখ ৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৪ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ১.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩০২.৮০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৭৩.৫৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১১৯.৬১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮১ টির, দর কমেছে ৯৯ এবং অপরিবর্তিত রয় ১৭৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২২.৮১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৫৮৫টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ৬৬০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৬৪ কোটি ৯৪ লাখ ২৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯০ কোটি ৬৭ লাখ ২২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২১ শতাংশ বা ৩৯.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৯৯.৫২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ৩৯৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments