ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস, ২৮ তারিখ ফেব্রুয়ারি মাসের শেষ দিনে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৩৪.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৮ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ১৭.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৬.৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২০.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬ টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৪.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ১১ লাখ ৮১ হাজার ২৬৭টি শেয়ার ৯২ হাজার ১২৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ১৭.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯৯.২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৬.৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৮.৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬ টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৮.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩ কোটি ৪১ লাখ ৫০ হাজার ৪৬৮টি শেয়ার ৫৮ হাজার ৯০৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৫৮ কোটি ৯৩ লাখ ২৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৪ শতাংশ বা ২৭.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩২৬.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪৬টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪ কোটি ৭৭ লাখ ৯ হাজার ৫৯৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ২৫ লাখ ৯৪ হাজার ৭১৩ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ১১৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments