বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে জুন ক্লোজিং শেষ করলো পুঁজিবাজার
spot_img
spot_img

উত্থানে জুন ক্লোজিং শেষ করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ৩০ জুন সপ্তাহের ৫ম ও শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫১.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩০ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ২৬.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩৭৬.৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৮৬.৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৯৫.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫১.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ১৬৫টি শেয়ার ১ লাখ ৭৭ হাজার ৭৬৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৩৭ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ আজ ২৯ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৭.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৬ হাজার ৩৫০.৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৫ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৩৮৫.৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ২ হাজার ২৯৫.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৭টির, কমে ১৭২টির এবং অপরিবর্তিত রয় ৫২টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৪১.২১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ১৩ লাখ ১৮ হাজার ৮১৫টি শেয়ার ১ লাখ ৬০ হাজার ৪৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮০৫ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩২ কোটি ৪ লাখ ৮৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২০ শতাংশ বা ৩৭.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭২৭.৫২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৫টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২ কোটি ২৮ লাখ ৯৬ হাজার ৮০৫ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২০ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার ৫২৮ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১১ কোটি ৯০ লাখ ২৭ হাজার ২৭৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments