শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে পুঁজিবাজার: বেড়েছে শেয়ার দর ও লেনদেন
spot_img
spot_img

উত্থানে পুঁজিবাজার: বেড়েছে শেয়ার দর ও লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ মার্চ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৪৬.৪৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৮ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৪৬ শতাংশ বা ১৬.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৫৮.১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৫.৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৬৮.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬ টির, কমেছে ১৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৬.৪৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ৭৪০ টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ৯১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯২৪ কোটি ৫৭ লাখ ১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৭ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১১.৩২ পয়েন্ট কমে অবস্থান করছিলো ৬ হাজার ৭৪১.৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ১ হাজার ৪৫৮.০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছিলো ২ হাজার ৪৬২.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ১১৭ টির, কমেছিলো ২১৯ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ৪২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩০.৯৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছিলো। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩১৭ টি শেয়ার ১ লাখ ৪৫ হাজার ৯৫০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৫৮ কোটি ৮৮ লাখ ৭১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৫ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৯১৩ শতাংশ বা ১৮.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৭৮৯.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১০টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৩৬ লাখ ১৫ হাজার ৩২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৬ কোটি ৬৬ লাখ ২৬ হাজার ৯৫৭ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৫১ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার ৭৫ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments