রবিবার, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে ফিরেছে পুঁজিবাজার
spot_img
spot_img

উত্থানে ফিরেছে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৬ অক্টোবর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ লেনদেনের শুরু থেকেই বেড়েছে সূচক ও বেশির ভাগ শেয়ারের দর। তবে টাকার অংকে দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে। দিন শেষে ডিএসইতে ৯০.৪২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৬ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭৪ শতাংশ বা ১২০.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ০৫.৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮২.৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৬১.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪০টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯০.৪২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ৪৪ লাখ ৫১ হাজার ২১২টি শেয়ার ১ লাখ ৯৫ হাজার ৬৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ ৫৬ হাজার টাকা।

গতকাল ২৫ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭২ শতাংশ বা ১২০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৫.৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫৩.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৪৪.৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৩০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ৬২ লাখ ৭ হাজার ৭৮৪টি শেয়ার ২ লাখ ২ হাজার ৫৮৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৭০ কোটি ৪৩ লাখ ১৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮৩ কোটি ৫১ লাখ ৬৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৩৬ শতাংশ বা ৪০০.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৪৪৪.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৪৫টির, কমেছে ৩৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৫০৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০ কোটি ৬০ লাখ ২৭ হাজার ৫২৪ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন কমেছে ১৮ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার ১৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments