ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: কয়েক কার্যদিবস ধরে পতনের ধারা অব্যাহত থাকার পর উত্থানে ফিরেছে পুঁজিবাজারে। আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক বাড়লে কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

জানা যায়, আজ ৪ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৮.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯০৬.৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬২.১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬০১.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৪.৯৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৮৬৮টি শেয়ার ১ লাখ ৭০ হাজার ৩৬৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকা।
গতকাল ৩ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮০ শতাংশ বা ৫৬.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৯৮.২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬১.১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮৫.৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৭৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৯ লাখ ১৬ হাজার ৭০০টি শেয়ার ১ লাখ ৮৬ হাজার ৯৭১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮৬ কোটি ১ লাখ ২৭হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৯ শতাংশ বা ১৮.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ২০৬.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০০টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ১১৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১ কোটি ২৬ লাখ ৪৪ হাজার ৬৩২ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ২ কোটি ৯০ লাখ ৫১ হাজার ৪৮৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments