বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদউত্থানে রয়েছে উভয় শেয়ারবাজার
spot_img
spot_img

উত্থানে রয়েছে উভয় শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯৮ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। এদির ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৬৫ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৩২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১০৫৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১৮২০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪১৩ কোটি ২১ লাখ টাকা।এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৮টি কোম্পানির, বিপরীতে ৪৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ হয়েছে ১৩ হাজার ৪০০ পয়েন্ট। এদিনে ১.২৫ শতাংশ বেড়েছে। আজ মোট সিএসইতে ৬০ কোটি ৯০ লাখ ৫১ হাজার ২৬৫ টাকা লেনদেন হয়েছে। গতকাল বুধবার মোট ৪৩ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার ৩৬৩ টাকার লেনদেন হয়েছে। অর্থাৎ লেনদেন বেড়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments