সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে সপ্তাহ শুরু: ইতিবাচক লেনদেন
spot_img
spot_img

উত্থানে সপ্তাহ শুরু: ইতিবাচক লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ৩ সেপ্টেম্বর, সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে শেয়ারের দর দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৩৬.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১২.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১১.৬০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩.৯৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৬.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ১৫২টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৫৮৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬১০ কোটি ৬৫ লাখ ৮৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৬.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৯.৪৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২.৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪১.৬১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৭টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয় ১৬৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৭.৪৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৭ লাখ ২২ হাজার ৬১৯টি শেয়ার ১ লাখ ৫ হাজার ৮২৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৫৬ কোটি ১৮ লাখ ৩৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৪৭ লাখ ৫১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৬ শতাংশ বা ৩০.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৬৩.৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ৩০ লাখ ২৪ হাজার ৮৮৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৩৬ লাখ ৬১ হাজার ৪০৬ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬ কোটি ৬ লাখ ৩৬ হাজার ৫২১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments