শুক্রবার, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে সপ্তাহ শুরু: লেনদেন বেড়েছে
spot_img
spot_img

উত্থানে সপ্তাহ শুরু: লেনদেন বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১৬ জুলাই, সাপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে অধিকাংশ শেয়ারের দর। দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৩৩.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৬ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪১ শতাংশ বা ২৬.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৭.৪২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৭.৩০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০২.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০ টির, কমেছে ৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ২০১ টি শেয়ার ২ লাখ ১৮ হাজার ৫৫৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৩৩ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৩ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৪.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪১.০৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯.৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৭.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮০ টির, কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয় ১৮৫ টি। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২১.৫৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৭৮৭ টি শেয়ার ১ লাখ ৬৫ হাজার ১৩৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৫০ কোটি ৮৫ লাখ ৫৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৮২ কোটি ৮৯ লাখ ৭৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৩ শতাংশ বা ৬২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৯৪.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার ৪৭৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার ৮৫৬ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৬২৩ টাকা।

ডেইলি শেয়ারবাজারর ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments