রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে সপ্তাহ শুরু: লেনদেন বেড়েছে
spot_img
spot_img

উত্থানে সপ্তাহ শুরু: লেনদেন বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১২ মে, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫০.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১২ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৩ শতাংশ বা ৩৫.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯৬.৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫০.৪৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬ টির, কমেছে ১৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫০.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৬ কোটি ৭৩ লাখ ১৬ হাজার ৮০০ টি শেয়ার ২ লাখ ২৮ হাজার ২০২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৮৫ কোটি ৮৮ লাখ ৭৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৯ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫২ শতাংশ বা ২৯.৭৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৬৬১.০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৮৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৪২.৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৯৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৫.২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৩ টির, কমেছে ২৫৮ টির এবং অপরিবর্তিত রয় ৪১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৩.৭২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৮৬ লাখ ১৪ হাজার ৩০৩ টি শেয়ার ২ লাখ ১৪ হাজার ৭০৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯১১ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৫০ লাখ ৮৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৮ শতাংশ বা ১১১.০১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৩৪২.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০ টির, কমেছে ৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার ২২১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments