শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে সপ্তাহ শেষ করলেও কমেছে শেয়ার দর
spot_img
spot_img

উত্থানে সপ্তাহ শেষ করলেও কমেছে শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৩০ নভেম্বর, সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২২.৩৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৩.০২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৩.২০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৮.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির , কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.৩৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৬১ লাখ ৪২ হাজার ৬৮২টি শেয়ার ১ লাখ ২৬ হাজার ৪৯৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ৬৯ লাখ ২৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৯ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৫.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২১৮.৫৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৫১.২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১০৩.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৩টির , কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয় ১৫৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪১.৬৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ১৬ লাখ ৮৩ হাজার ২৯৬টি শেয়ার ১ লাখ ২ হাজার ৫৬২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩০২ কোটি ৯৫ লাখ ০৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮৫ কোটি ৭৪ লাখ ২১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩০ শতাংশ বা ৫৫.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪৭৯.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৩টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৭৫৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৪৪ লাখ ২২ হাজার ৭২৩ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৩ লাখ ৭৫ হাজার ৩৬ টাকা।

 

ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments