শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে সপ্তাহ শেষ করলো পুঁজিবাজার
spot_img
spot_img

উত্থানে সপ্তাহ শেষ করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৩ এপ্রিল বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৩৪.২১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৩ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬শতাংশ বা ১০.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৮৪.৯৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৪.৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৪০.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০ টির, কমেছে ১৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৪.২১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৯২২টি শেয়ার ১ লাখ ২ হাজার ৫৬৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫২৮ কোটি ২৪ লাখ ৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১১ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৭ শতাংশ বা ৬৪.৪৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৫৭৪.০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৮৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৪২.৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.২৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৩১.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮ টির, কমে ৩৩৭ টির এবং অপরিবর্তিত রয় ২৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪.৭৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৬৩৭টি শেয়ার ৯০ হাজার ৭৬৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৩২ কোটি ৯৫ লাখ ৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ৭১ লাখ ৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৯ শতাংশ বা ৩৭.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৩৮৬.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭৩ টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৯২ লাখ ৪৩ হাজার ৪৪৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৩ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ৬৪ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৫ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৩৮২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments