ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ২৩ জুন সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। দিন শেষে আজ ৩৮.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৩ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৯.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৭.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮২.৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৯৮.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৮.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার ১০১ টি শেয়ার ১ লাখ ৪০ হাজার ২৫০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৮৩ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২২ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৬.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩১৮.৮০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৮১.৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৯৩.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৩ টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয় ৬৬টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫০.৫২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৩১ লাখ ১০ হাজার ১৯টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৮৩১ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৬৯৪ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০ কোটি ৬২ লাখ ৯১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ১৭.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬১৯.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২০ টির, কমেছে ১২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৩ কোটি ২৪ লাখ ৭৪ হাজার ৯৭ টাকা। গতকাল লেনদেন হয়েছিল৩৮ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ৭৪৯ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১৫ কোটি ২ লাখ ৯৯ হাজার ৬৫২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments