বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থান দিয়ে সপ্তাহ শুরু: হাজার কোটির লেনদেন অব্যাহত
spot_img
spot_img

উত্থান দিয়ে সপ্তাহ শুরু: হাজার কোটির লেনদেন অব্যাহত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: উত্থান দিয়ে সপ্তাহ শুরু করেছে ‍পুঁজিবাজার। হাজার কোটি লেনদেন অব্যাহত রেখে আজ সপ্তাহের প্রথম কার্যদিবস পার করেছেন বিনিয়োগকারীরা। 

 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৬ সেপ্টেম্বর  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪৮.৫৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৪১.০৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭১৬.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর দিন শেষে মোট ৩৫ কোটি ৪৬ লাখ ৪ হাজার ৮৫১টি শেয়ার ও ইউনিট ২ লাখ ৯ হাজার ৬৫ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২৫ কোটি ৯৯ লাখ ২৩ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৬.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৯২৭.৮২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১৪১.৮২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭১৫.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২২১টির, কমে ১০৯টির এবং অপরিবর্তিত থাকে ২৫টির। আর দিন শেষে মোট ৩৫ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৬৮৯টি শেয়ার ও ইউনিট ২ লাখ ১৮ হাজার ৪৮৩ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৯৩ কোটি ৮৮ লাখ ৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬৭ কোটি ৮৮ লাখ ৮৩ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৩ শতাংশ বা ৪৭.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১১৩.৬২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩০ শতাংশ বা ২৫.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫০৮.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮ কোটি ৫ লাখ ৮৪৩ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩২ কোটি ৩১ লাখ ৯১ হাজার ৪৭৭ টাকা।

সে হিসেবে লেনদেন কমেছে ৪ কোটি ২৬ লাখ  ৯০ হাজার ৬৩৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments