মঙ্গলবার, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনউদয়পুরে বিয়ে পরিনীতি চোপড়া-রাঘব চাড্ডার
spot_img
spot_img

উদয়পুরে বিয়ে পরিনীতি চোপড়া-রাঘব চাড্ডার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড ও রাজনীতির মেলবন্ধন। পরিনীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ে হলো উদয়পুরে লেকের পাশে লীলা হোটেলে। পরিনীতি বলিউডের অভিনেত্রী এবং রাঘব আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ। কয়েক মাস আগেই তাদের বাগদান হয়। রোববার উদয়পুরে লেক পিছোলার ধারে লীলা হোটেলে বিয়েও সেরে ফেললেন তারা।

গায়ে হলুদ, সঙ্গীত, মেহেন্দির পর বিয়ে। ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের ছেলে ও বিধায়ক আদিত্য ঠাকরে, টেনিস প্লেয়ার সানিয়া মির্জা, পোশাক ডিজাইনার মনীশ মালহোত্রারা।

লেক প্যালেস থেকে নৌকায় করে বিয়ে করতে আসেন রাঘব। তাদের সঙ্গীতের থিম ছিল নব্বইয়ের নস্টালজিয়া। অতিথিদের একটি ক্যাসেট উপহার দেয়া হয়। তার প্লেলিস্ট তৈরি করেছেন পরিনীতি। ছিল ম্যাগি ক্যান্ডি ফ্লসের কাউন্টারও।

বিয়ের পর তাদের প্রথম ছবিও, সামনে এসেছে। পরিনীতি পরেছিলেন অসাধারণ ডিজাইনের হালকা গোলাপি রঙের শাড়ি। তাতে সোনালি সরু পাড়। রাঘব পরেছিলেন, বো টাই-সহ স্যুট।

তবে তাদের বিয়ে নিয়ে বিতর্ক তুলে দিয়েছেন পাঞ্জাবের কংগ্রেসের বিধায়ক সুখপাল সিং খালরা। তিনি এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলেছেন, একজন রাজনীতিক কী করে এরকম বিলাসবহুল বিয়ে করেন? তার দাবি, বিয়ের পর যে ঘরটায় রাঘব-পরিনীতি ছিলেন, তার ভাড়া দশ লাখ টাকা।

তিনি রাঘবের আয়কর রিটার্নের কপিও সঙ্গে দিয়ে বলেছেন, রাঘব দুই লাখ ৪৪ হাজার টাকার রিটার্ন ফাইল করেছেন। তারপর তিনি কী করে ১০ লাখ টাকার ঘরে থাকছেন?

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments