ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: :পুজিঁবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলস তিন দফায় কারখানা বন্ধ রাখার পর শেষমেষ উৎপাদনে ফিরে এসেছে। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩১ আগস্ট থেকে উৎপাদন পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি ডিএসইর তদন্ত দল কারখানা পরিদর্শন করে তা বন্ধ ঘোষণা করে, যা ডিএসইর ওয়েবসাইটেও প্রকাশিত হয়। ১২ ফেব্রুয়ারি সাফকো স্পিনিং জানিয়েছিল, লোকসান কমাতে ১ ফেব্রুয়ারি থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে এবং বন্ধ থাকবে দুই মাস বা মার্চ পর্যন্ত।
মেয়াদ শেষ হলেও উৎপাদন শুরু হয়নি। প্রথম দফায় দুই মাস বাড়িয়ে মে পর্যন্ত, দ্বিতীয় দফায় আড়াই মাস বাড়িয়ে ১৬ আগস্ট পর্যন্ত, এবং তৃতীয় দফায় দুই সপ্তাহ বাড়িয়ে ৩১ আগস্ট থেকে উৎপাদন শুরু করার ঘোষণা দেওয়া হয়। এবার সত্যিই উৎপাদনে ফিরতে পেরেছে বলে জানিয়েছে কোম্পানি।
উল্লেখ্য, সাফকো স্পিনিং মিলসের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে ব্যবসা ১১৬ শতাংশ কমেছে। একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.০৯ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল মুনাফা ২.৯৯ টাকা। ফলে শেয়ারপ্রতি ব্যবসায় পতন হয়েছে ৬.০৮ টাকা বা ২০৩ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ





























Recent Comments