
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাঘের শেষে ফাল্গুন এলেও সকাল ও সন্ধ্যায় শীতের পরশ এখনও টের পাওয়া যাচ্ছে। যদিও কনকনে শীতের আবহাওয়া আগের মতো আর নেই। তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে। বিশেষজ্ঞরা মনে করেন, এই সময়টা স্বাস্থ্যের দিকে বাড়তি খেয়াল রাখা প্রয়োজন। ত্বকেরও বাড়তি যত্ন নেয়া উচিৎ। গরম আসার এই সময়টাতে তৈলাক্ত ত্বক আরও বেশি করে স্পর্শকাতর হয়ে পড়ে। র্যাশ, ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যা দেখা দেয়।
শুধু ঋতু পরিবর্তনের সময় বলেই নয় সারা বছরই ত্বক ভালো রাখতে দিনে দুইবার ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শোয়ার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়াটা জরুরি। ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে আপনার ত্বকের সঙ্গে যায়, এমন কোনো একটি ক্রিম মুখে মেখে নিবেন।
ফেসমাস্ক ব্যবহার করুন
ত্বক তৈলাক্ত হলে রূপচর্চায় ফেসমাস্ক রাখতে পারেন। ত্বক তৈলাক্ত হলে ক্লে মাস্ক ব্যবহার করতে পারেন। ক্লে মাস্ক ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। তৈলাক্ত ত্বকের জন্য চারকোল মাস্কও ব্যবহার করতে পারেন, যা তৈলাক্ত ত্বকের একাধিক সমস্যার সমাধান করে।

ত্বক আর্দ্র রাখুন
ত্বক আর্দ্র রাখতে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিন অন্তত তিন লিটার করে পানি পান করা জরুরি। পাশাপাশি প্রতিদিন খাদ্য তালিকায় পানি জাতীয় ফলও রাখতে পারেন।
উল্লেখ্য, তৈলাক্ত ত্বক বলে ময়েশ্চারাইজার ব্যবহার করা থেকে বিরত থাকবেন না। ময়েশ্চারাইজার ব্যবহার না করলে ত্বকের সমস্যা আরও বেড়ে যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে অবশ্যই হালকা জেল বা ক্রিম ব্যবহার করতে পারেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments