ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পেয়েছে এএফসি হেলথ লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪০তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটি অভিহিত মূল্যে ১ কোটি ৭০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা উত্তোলন করবে। এএফসি হেলথের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৩.১৩ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
























Recent Comments