সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএকদিনের ব্যবধানে ইন্স্যুরেন্স ও মিউচ্যুয়াল ফান্ডের বেহাল দশা
spot_img
spot_img

একদিনের ব্যবধানে ইন্স্যুরেন্স ও মিউচ্যুয়াল ফান্ডের বেহাল দশা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: মাত্র একদিনের ব্যবধানে বেহাল দশায় পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ার দর  ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর। যে খানে গতকাল রোববার (১১ অক্টোবর) বাজারে উত্থানের শীর্ষে ছিল ইন্স্যুরেন্স ও মিউচ্যুয়াল ফান্ড, আজ সেখানে এই দুই খাতের ভয়াবহ পতন হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রায় সব ইন্স্যুরেন্স ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের দর পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, সোমবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৮টি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ৪৬টিরই শেয়ারের দাম কমেছে। দুটি কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে। যেখানে রোববার ৪৮টি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ৩৩টির শেয়ারের দাম বেড়েছিল। কমেছিল ১০টির এবং অপরিবর্তিত ছিল ৪টির দর।

এদিকে আজ একই অবস্থা মিউচ্যুয়াল ফান্ডের। আজ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩৬টিরই শেয়ারের ইউনিটের দাম কমেছে। শুধু একটি কোম্পানির দাম বেড়েছে। যেখানে রোববার ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৮টির শেয়ারের ইউনিটের দাম বেড়েছিল। কমেছিল ৯টির।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments