
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা পতনের পর অবশেষে অর্থমন্ত্রীর হস্তক্ষেপে গতকাল উত্থানে ফিরেছিল পুঁজিবাজার। কিন্তু আজ ২৪ মে মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস পুঁজিবাজারে ফের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। তবে দৈনিক লেনদেনের পরিমান কিছুটা বেড়েছে। দিন শেষে আজ ১৪.৬৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
জানা যায়, আজ ২৪ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮০ শতাংশ বা ৫০.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১১.৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৭.২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৯৫.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ২৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৪.৬৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ৯৭০টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ৯৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৬০ কোটি ৮৪ লাখ ২২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৩ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৯৩ শতাংশ বা ১১৮.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৬১.৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৭৬.৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩২.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩০৯.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩৪৩টির, কমে ১৯টির এবং অপরিবর্তিত রয় ১৪টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৯১.২২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৭৩৯টি শেয়ার ১ লাখ ৪৫ হাজার ৭০৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৫৮ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৯০ লাখ ৫৩ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments