ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার, ২০ জুন সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে অধিকাংশ শেয়ারের দর। দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৬.৭১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২০ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১২.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০১.৭৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৭.৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৪.৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.৭১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ৫০২টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ৩৫৩বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯০ কোটি ৯৯ লাখ ৬৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৯ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫২ শতাংশ বা ৩৩.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৪.১৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯.৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৮.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪৬ টির, কমেছে ২৯ টি এবং অপরিবর্তিত রয় ১৮০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪১.১২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৮৯ লাখ ১৫ হাজার ১০৯টি শেয়ার ১ লাখ ৩৩ হাজার ৮৪৯বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৩৩ কোটি ২২ লাখ ৭৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৭ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৯ শতাংশ বা ১৭.৩২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৬১৭.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪৮টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২০ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার ২২০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৯১ লাখ ২২ হাজার ৬৩০ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৫৯০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments