বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তর্জাতিক শেয়ারবাজারএকনজরে বিশ্ব শেয়ারবাজারের চিত্র দেখে নিন
spot_img
spot_img

একনজরে বিশ্ব শেয়ারবাজারের চিত্র দেখে নিন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ভালো অবস্থানে সপ্তাহ পার করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজার। তবে মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। নিম্নে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: সপ্তাহজুড়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.২৩ শতাংশ বা ৬২.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৬৬৭১.৯৫ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.২৯ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.২৮ শতাংশ বা ৯.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২২৪.৭৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ১.২৫ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ২৯.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৫০৩.১৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ১.০৮ শতাংশ কমেছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ০.৪৩ শতাংশ বা ৫২.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪০২.৭৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ২.৭১ শতাংশ বেড়েছে।

ইউরোপের শেয়ারবাজার:  যুক্তরাষ্ট্রের মতো ভালো অবস্থানে রয়েছে ইউরোপের শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৬৩ শতাংশ বা ৩৯.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৯০.৩০ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ৩.২০ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ৪৪.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৯১৯.৬১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.২৬ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৫.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০৬৯.৪২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৯৯ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ৬৩.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৪১৯.৩৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৩০ শতাংশ বেড়েছে।

এশিয়ার শেয়ারবাজার:  সপ্তাহজুড়ে মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ৭৩.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২৬৯৬.৪২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৮২ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.৪৭ শতাংশ বা ১১৮.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৫০৮৯.১৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৪৮ শতাংশ কমেছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.১৩ শতাংশ বা ৪.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২১৪.১৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৫ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫০ শতাংশ বা ৫৪৮.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৭০২০.১৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.১৬ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ৫.১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৬১৮.৪৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.২৯ শতাংশ কমেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments