ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চাঙ্গা অবস্থায় সপ্তাহ পার করেছে আমেরিকার শেয়ারবাজার। এছাড়া মিশ্র অবস্থায় রয়েছে ইউরোপের শেয়ারবাজার। অন্যদিকে দরপতনে রয়েছে এশিয়ার শেয়ারবাজার। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: সপ্তাহজুড়ে চাঙ্গা অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.২৫ শতাংশ বা ৮৯.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮১৯.৫৬ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৪০ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.১৯ শতাংশ বা ৮.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৬০৫.৩৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ১.৩৩ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ৫০.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৯৮.৩৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ২.৭০ শতাংশ বেড়েছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ৬০.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭০১৬.৪১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৬২ শতাংশ কমেছে।
ইউরোপের শেয়ারবাজার: মিশ্র অবস্থায় সপ্তাহ পার করেছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.১৬ শতাংশ বা ১১.৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭২৩৭.৫৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.৪৬ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৭.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৬৬৮.৭৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৯৪ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২৬.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৮৩০.৩৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৪৪ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ১৪.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৬৮৭৫.৯৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.১৪ শতাংশ বেড়েছে।
এশিয়ার শেয়ারবাজার: সপ্তাহজুড়ে দরপতনে রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ৭২.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৮৮৯২.৬৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৩০ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.৭০ শতাংশ বা ১৭৮.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৩৭৭.২৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৮৭ শতাংশ কমেছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৮২ শতাংশ বা ২৮.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৫৪৭.৩৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৯৮ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৩ শতাংশ বা ৬৭৭.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৯৩০৬.৯৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৪৯ শতাংশ কমেছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ৫.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩১৯৮.১৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.২২ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু


























Recent Comments