শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়এক্সপ্রেসওয়েতে প্রথম টোল দিলেন শেখ হাসিনা
spot_img
spot_img

এক্সপ্রেসওয়েতে প্রথম টোল দিলেন শেখ হাসিনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বহুল প্রত্যাশিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যাত্রা শুরু হয়ে গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে গাড়ি নিয়ে উঠেন। এ সময় তার গাড়িবহরে ২৫টি গাড়ি ছিল।

এক্সপ্রেসওয়েতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর। ছবি: আব্দুল গনি

গাড়িবহরের সবগুলো গাড়ির টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ২০০০ টাকা দেন। এদিন রাজধানীর কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত এক্সপ্রেসওয়েতে যান প্রধানমন্ত্রী।

বোতাম চেপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেওয়ের ফলক উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন সরকার প্রধান।

এসময় বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতু সচিব মো. মনজুর হোসেন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন দিক নিয়ে ব্রিফ করেন প্রকল্প কর্তৃপক্ষ। এরপর ছোটবোন শেখ রেহানসহ গাড়িবহর নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়ে আগারগাঁওয়ে সমাবেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

এক্সপ্রেসওয়ে আজ উদ্বোধন হলেও আগামীকাল সকাল ৬টা থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই সড়ক দিয়ে বিমানবন্দর থেকে ফার্মগেটে পৌঁছাতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। যা যানজটের কারণে এখন প্রায় ১ ঘণ্টার মতো লাগে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments