ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করা এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড ২০২০ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, (এপ্রিল-জুন’২০) পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আইপিওর আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা । আইপিওর পরে শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ০.২৭ টাকা।
এই সময় কোম্পানিটির সমন্বিতভাবে নিট মুনাফা হয়েছে ১ কোটি ৭৪ লাখ ১০ হাজার টাকা। যা আগের বছর একই সময় মুনাফা ছিল ৮০ লাখ টাকা।
এদিকে ২০২০ হিসাব বছরের অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন’২০) কোম্পানিটির আইপিওর আগে ইপিএস হয়েছে ০.৮৩ টাকা। আইপিওর পরে ইপিএস হয়েছে ০.৫০ টাকা।
এই সময় কোম্পানিটির সমন্বিতভাবে নিট মুনাফা হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা। যা আগের বছর একই সময় মুনাফা ছিল ২ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা।
৩০ জুন ২০২০ পর্যন্ত সমন্বিতভাবে কোম্পনির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৪৬ টাকায়। তবে আইপিওতে ইস্যুকৃত শেয়ার বিবেচনায় এনএভিপিএস দাড়াঁয় ১৫.০৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments