ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠানটির ইউনিট হোল্ডারদের জন্য ৩ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫ টাকা ৮০ পয়সা দরে আলোচিত ফান্ডটির ইউনিট কেনা-বেচা হয়েছে। এ হিসেবে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডে প্রকৃত ডিভিডেন্ড প্রাপ্তির হার (Dividend yield) দাঁড়ায় ৫.১৭ শতাংশ।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট। আর এর ট্রাস্টির দায়িত্বে আছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments