
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: এক্সেসরিজ উৎপাদনে নতুন প্রডাকশন লাইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পস লিমিটেড। কোম্পানিটির বর্তমান ফ্যাক্টরি নরসিংদীতে এই প্রডাকশন লাইন চালু করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, নতুন প্রডাকশন লাইন করতে কোম্পানিটির ৩ কোটি ২০ লাখ টাকা খরচ ধরা হয়েছে যা ব্যাংক ঋণের মাধ্যমে যোগান দেওয়া হবে। প্রজেক্টটি সম্পন্ন হওয়ার পর কোম্পানির নেট বিক্রি ২১ কোটি ৯৪ লাখ টাকা হবে। এতে কোম্পানির মুনাফা হবে ৪৪ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.


































Recent Comments