বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএক নজরে চার কোম্পানির ইপিএস দেখে নিন
spot_img
spot_img

এক নজরে চার কোম্পানির ইপিএস দেখে নিন

ডেইলি শেয়ারবাজার রিপাের্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির আজ প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে। নিম্নে কোম্পানিগুলোর ইপিএস তুলে ধরা হলো:

ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড:

দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.১৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.০১ টাকা। এছাড়া ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.২৬ টাকা। গত অর্থবছরের শেয়ার প্রতি আয় ছিল ০.০২ টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২.৭৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৭৮ টাকা।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড:

দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৩৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১.১৩ টাকা। এছাড়া ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.১২ টাকা। গত অর্থবছরের শেয়ার প্রতি লোকসান ছিল ২.২৮ টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫.৯৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.১৬ টাকা।

পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড:

দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৩৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.০২ টাকা। এছাড়া ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.১২ টাকা। গত অর্থবছরের শেয়ার প্রতি আয় ছিল ০.০৪ টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৯.০৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.০৩ টাকা।

মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড:

দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৮৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.০৮ টাকা। এছাড়া ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.১৪ টাকা। গত অর্থবছরের শেয়ার প্রতি আয় ছিল ০.১৮ টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪০.৫৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.২৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments