ডেইলি শেয়ারবাজার রিপাের্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। নিম্নে কোম্পানিগুলোর ইপিএস তুলে ধরা হলো:
কোম্পানিগুলো হচ্ছে-
এনআরবি ব্যাংক পিএলসি: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে। তবে তিন প্রান্তিক মিলে কোম্পানিটির ইপিএস বেড়েছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১২ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৮৬ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ২৩ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৮৩ পয়সা।
সিটি ইন্স্যুরেন্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭৭ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ১২ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৬৮ পয়সা।
পূবালী ব্যাংক পিএলসি: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৩ টাকা ২৫ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৭ টাকা ৫৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ৫ টাকা ৩০ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৫ টাকা ৭৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments