ডেইলি শেয়ারবাজার রিপাের্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। নিম্নে কোম্পানিগুলোর ইপিএস তুলে ধরা হলো:
কোম্পানিগুলো হচ্ছে-
এসবিএসি ব্যাংক পিএলসি: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১৯ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ৯৫ পয়সা। গত বছরের একই সময়ে ৬০ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ২৬ পয়সা।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৭৮ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৪ পয়সা। গত বছরের একই সময়ে ২ টাকা ১১ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ১২ পয়সা।
সেনা ইন্স্যুরেন্স পিএলসি: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১৮ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ০৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ৫০ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৩ টাকা ৯৭ পয়সা।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ০২ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ০৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ৭৬ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৭ টাকা ৩৭ পয়সা।
হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৮ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে কোম্পানিটির (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) শেয়ার প্রতি আয় হয়েছে ৭ টাকা ৩১ পয়সা। গত বছরের একই সময়ে ৮ টাকা ৯৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭২ টাকা ০১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments