মঙ্গলবার, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকএক বছরের ওমরাহ ভিসা চালু করলো সৌদি
spot_img
spot_img

এক বছরের ওমরাহ ভিসা চালু করলো সৌদি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিনে উন্নীত করেছে সৌদি আরব। নতুন ব্যবস্থায় এই ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সোমবার সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গালফ নিউজও বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই নতুন ভিসা ব্যবস্থা চালু করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার সৌদিতে প্রবেশের আগে ভিসাধারীদের অবশ্যই সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি ওমরাহ প্যাকেজ কিনতে হবে। তবে সেই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না।

এ ছাড়া সৌদিতে ভ্রমণের আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্রও সংগ্রহ করতে হবে।

তবে হজ মৌসুমে এই ভিসা সাময়িকভাবে অকার্যকর থাকবে। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা ব্যবহার করা যাবে না।

সৌদি সরকারের আশা, নতুন এই উদ্যোগের মাধ্যমে ধর্মীয় পর্যটন আরও সম্প্রসারিত হবে এবং বিদেশি দর্শনার্থীদের জন্য ওমরাহ পালন আরও সহজ ও সুবিধাজনক হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments