ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিনয় নিয়ে ব্যস্ততার বৃত্ত থেকেই এক মাসের বিরতিতে যাচ্ছেন মীর সাব্বির।

নিজের পরিচালিত প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’ মুক্তি পাবে ৩১ ডিসেম্বর। এর প্রচারসহ অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকার কারণেই ডিসেম্বরে কোনো শুটিং করবেন না।
এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘অভিনয় তো সারা বছরই করি। কিন্তু আমার সিনেমা তো বারবার মুক্তি পাবে না। তাই সিনেমাটি যেন সুন্দরভাবে মুক্তি পায়, সে জন্য এক মাস শুটিং বন্ধ রাখব। সেভাবেই সবকিছু সাজাচ্ছি। এ জন্য এখন থেকেই প্রস্তুতি চলছে আমার। আশা করছি, সিনেমাটি দর্শকের কাছে সাড়া জাগাবে।’ এদিকে এ অভিনেতার একগুচ্ছ ধারাবাহিক নাটক টিভিতে প্রচার হচ্ছে।
ডেইলি শোরবাজার ডটকম/টি.
































Recent Comments