বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএক মাসে বেড়েছে ৮২ হাজার বিও অ্যাকাউন্ট
spot_img
spot_img

এক মাসে বেড়েছে ৮২ হাজার বিও অ্যাকাউন্ট

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: এক মাসে অথাৎ চলতি বছরের জানুয়ারি মাসে নতুন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছে পৌনে ৮২ হাজার বিনিয়োগকারী। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত ৩১ ডিসেম্বর ২০২০ সালে পুঁজিবাজারে বিও হিসাব ছিল ২৫ লাখ ৫২ হাজার ১৬৮টি। আর নতুন বছরের প্রথম মাসের শেষ দিন অর্থাৎ ২০২১ সালের ৩১ জানুয়ারি বিও হিসাব ৮১ হাজার ৮২৯টি বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৩৩ হাজার ৯৯৭টিতে।

জানুয়ারি মাসে পুরুষদের বিও ৬৩ হাজার ১৩৮টি বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ১০৭টিতে। ডিসেম্বর মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৮ লাখ ৭৭ হাজার ৯৬৯টিতে। আর জানুয়ারিতে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ১৮ হাজার ৪৩৩টি বেড়ে ৬ লাখ ৭৮ হাজার ৭৯৭টিতে দাঁড়িয়েছে। ডিসেম্বর মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬ লাখ ৬০ হাজার ৩৬৪টিতে।

ডিসেম্বর মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৩ হাজার ৮৩৫টিতে। আর জানুয়ারি মাসে কোম্পানি বিও ২৫৮টি বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৩টিতে।

বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীরা নতুন করে ৭৬ হাজার ৩৮৯টি বিও হিসাব খুলেছেন। এর মাধ্যমে জানুয়ারির শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ২৪ লাখ ৫৮ হাজার ৪৭৫টিতে। যা ডিসেম্বর মাসের শেষ দিন ছিল ২৩ লাখ ৮২ হাজার ৮৬টিতে।

জানুয়ারি মাসে বিদেশী অবস্থানকারী বিনিয়োগকারীরা নতুন করে ৫ হাজার ৫৭০টি বিও হিসাব খুলেছে। ডিসেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১ লাখথ ৫৫ হাজার ৮৫৯টিতে। জানুয়ারি মাসের শেষ দিন এ সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ৪২৯টিতে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments