বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএক সপ্তাহে ১৫ হাজার কোটি টাকা মূলধন হারালো বিনিয়োগকারীরা
spot_img
spot_img

এক সপ্তাহে ১৫ হাজার কোটি টাকা মূলধন হারালো বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ব্যাপক উত্থান-পতন ছিলো দেশের পুঁজিবাজারে। গত সপ্তাহের ৫ কার্যদিবসের মধ্যে ৩ কার্যদিবসই দর পতন হয়েছে পুঁজিবাজারে। এ দর পতনের ফলে এক সাপ্তাহের ব্যবধানে ১৫ হাজার কোটি টাকা মূলধন হারিয়েছে বিনিয়োগকারীরা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার স্মরণকালের সব থেকে বড় পতন হয় পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স একদিনে কমে যায় ২৭৯ পয়েন্ট। প্রধান সূচক হিসেবে ডিএসইএক্স চালুর পর একদিনে সূচকটির এতো বড় পতন আর হয়নি। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও বড় দরপতন হয়।

একের পর এক বড় দরপতন হওয়ায় সপ্তাহজুড়ে তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে এক সপ্তাহেই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ ১৫ হাজার কোটি টাকার ওপরে কমেছে।

গত সপ্তাহের আগের দুই সপ্তাহেও পুঁজিবাজারে বড় দরপতন হয়। এতে আগের দুই সপ্তাহে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ কমে ২২ হাজার কোটি টাকার ওপরে। এ নিয়ে টানা তিন সপ্তাহের পতনে বিনিয়োগকারীরা প্রায় ৩৮ হাজার কোটি টাকা হারিয়েছেন।

বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ কমার পাশাপাশি গত সপ্তাহজুড়ে কমেছে সবকটি মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে প্রায় ৬ শতাংশ। আর লেনদেন কমেছে ১৩ শতাংশের ওপরে।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মাত্র ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩২৬টির। আর ৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments