শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণএগুচ্ছে পুঁজিবাজার: ফিরছে আস্থা
spot_img
spot_img

এগুচ্ছে পুঁজিবাজার: ফিরছে আস্থা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। তবে দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৪.৯৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২২ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১২.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৬৪.০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৬.৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৬৫.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১ টির, কমেছে ৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৪.৯৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৭ কোটি ১৭ লাখ ৬৮ হাজার ২৮৭টি শেয়ার ২ লাখ ৪১ হাজার ২৯৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ আজ ২১ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৮ শতাংশ বা ৪৫.২১ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৫৫১.৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.০২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৩৬.৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৩৭৪.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৮ টির, কমে ১৫৯ টির এবং অপরিবর্তিত রয় ১৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৫.৬৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৬ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ৬৪টি শেয়ার ২ লাখ ৪২ হাজার ৪৪৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৮০৮ কোটি ১৯ লাখ ১২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৪২ কোটি ৫ লাখ ৫২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৩ শতাংশ বা ২৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৯ হাজার ৩৪৪.৮৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৯১টির, কমেছে ৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৯ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ৯৯৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১২৬ কোটি ৪৬ লাখ ৫৯ হাজার ২৭৬ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ২৮২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments