বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওএগ্রো অর্গ্যানিকার কিআইও অনুমোদন
spot_img
spot_img

এগ্রো অর্গ্যানিকার কিআইও অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: এসএমই সেক্টরে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে Agro Organica PLC (এগ্রো অর্গ্যানিকা পিএলসি) এর ৫.০০ কোটি টাকার মূলধন উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ অনুষ্ঠিত কমিশনের ৮৭০ তম সভায় এ কোম্পানির কিআইও অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, SME Sector এ দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে Agro Organica PLC (এগ্রো অর্গ্যানিকা পিএলসি) এর ৫.০০ কোটি টাকার মূলধন উত্তোলনের জন্য Bangladesh Securities and Exchange Commission (Qualified Investor Offer by Small Capital Companies) Rules, 2022 অনুযায়ী ৫,০০০,০০০ টি সাধারণ শেয়ার প্রতিটি ১০/- টাকা মূল্যে QIO-এর মাধ্যমে Eligible Investors এর নিকট ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে। এই QIO-এর মাধ্যমে ৫.০০ কোটি টাকা পুঁজি উত্তোলন করে কোম্পানিটি কারখানা ভবন সম্প্রসারণ, যন্ত্রপাতি অধিগ্রহণ, কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ১লা জুলাই, ২০২১ হতে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত সময়কালের (নয় মাস) আর্থিক বিবরনী অনুযায়ী শেয়ার প্রতি আয় ১.১২ টাকা এবং শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (NAV per share) ১৪.৬৮ টাকা। SME Platform এ লেনদেনের তারিখ হতে পরবর্তী ০৩ (তিন) বছর ইস্যুয়ার কোম্পানি কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে Shahjalal Equity Management Limited।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

 

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments